× Banner
সর্বশেষ
প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে আগুনে পুড়ে পাঁচ পরিবার নিঃস্ব

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গাজীখালী গুচ্ছ গ্রামের আগুনে পুড়ে পাঁচ পরিবারের বসতঘর সহ সর্বস্ব পুড়ে গেছে।

সোমবার উপজেলার আড়পাড়া ইউনিয়নের সাথে কামারখালী ইউনিয়নের গুচ্ছ গ্রামে জাফর মৃধার স্ত্রী রোকেয়া বাড়িতে বেলা প্রায় ১টায় দুপুরে রান্না করার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মধুখালী থানা’র এস.আই. শংকর বালা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য নুরুল ইসলাম মল্লিক সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ ও গ্রামপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জাফর মৃধার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পুরো পাচ বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা চালায়। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাড়ির মৃত ইব্রাহীম মৃধা’র দুই স্ত্রী মনোয়ারা ও রিনা বেগমের ছেলে জাফর মৃধা, কামরুল মৃধা, নাতী ছেলে ইনামূল মৃধা’র বসত সহ পাঁচটি পরিবারের বসতঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পাচটি ঘরে থাকা আসবাবপত্র , মালামাল ধান, চাল, রসুন, পিয়াজ সহ অন্যান্য মালামাল কিছুই অক্ষত অবস্থায় সড়াতে পারিনি পুড়ে গেছে।

স্থানীয়রা ধারণা করছেন আগুনে ওই পরিবারগুলোর কমপক্ষে নগদ ১লক্ষ পাচ হাজার টাকা সহ প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া রোকেয়া বেগম ও মেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন এবং বাড়ীতে একটি ছাগল পুড়ে মারা গেছে ও একটি গরু ও একটি ছাগল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

স্থানীয় কামারখালী ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া কিছুই নেই।

এ বিষয়ে স্থানীয়, সাংসদ সহ প্রশাসন ও উপজেলা পরিষদবর্গের বিষয়টি অবগত করেছেন। এদিকে আগুনের খবর পেয়ে শুকনা খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিশেষে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ক্ষতিগ্রস্থ পাচটি পরিবারের টিন, নগদ অর্থ সহ আবাসনের ব্যবস্থা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..