মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা

মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা
মতবিনিময় সভা

বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক,মাদরাসা ও কারিগরি স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউট মধুখালী উপজেলা শাখার আয়োজনে ২১ জুলাই মঙ্গলবার সকাল ১০ টা হতে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট লিডার রওশনা জাহান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান রোকন ও সহকারী শিক্ষক টারজান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিশনার মধুখালী স্কাউট ও বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্লা, এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট মধুখালী শাখার সহ-সভাপতি আব্দুল আওয়াল আকন, উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট মধুখালী শাখার সহ সভাপতিআঞ্জুমান আরা বেগম বিথী, মধুখালী মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির হোসেন মৃধা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন, জেলা কাপ রিডার শোয়েববাইন, আলপনা রানী বিশ্বাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক ও স্কাউট লিডার উৎপল কুমার ভৌমিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।