মোঃ মাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় হুন্ডির ১৩ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড( বিজিবি) সদস্যরা।
শুক্ববার(০৯জুন) বিকাল ৪ টায় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন,পুটখালী উত্তত পাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে বিল্লাল হোসেন(২৩) ও বালুন্ডা গ্রামের আয়তালের ছেলে হানেফ আলী(৩২)।
বিজিবি জানায়,তাদের কাছে গোঁপন খবর আসে দুই মুদ্রা পাচারকারী ভারত থেকে টাকা নিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকছে। পরে ওই পাচারকারী ভারতীয় ইছামতি নদী পার হয়ে পুটখালী বাজারের দিকে আসার পথে চরের মাঠ থেকে বিজিবি তাদের একটি মটরসাইকেলসহ আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ১৩ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মুদ্রা পাচারকারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।



