নিসচা’র চন্দ্রগঞ্জ থানা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন

তানভীর আহম্মেদ,লক্ষ্মীপুরঃ নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর চন্দ্রগঞ্জ থানা শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নিসচা’র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এতে সাংবাদিক মো. আলী হোসেন’কে সভাপতি ও মো. বাবুল হোসেন’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও গৌতম চন্দ্র মজুমদার ও সমীর কর্মকারকে সহ-সভাপতি, সামছুল আলম বিত্ত ও গণেশ চন্দ্র কুরী’কে সহ-সাধারণ সম্পাদক, সোহাগ হোসাইন আরাবি’কে সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ রিমন’কে অর্থ বিষয়ক সম্পাদক, ইমরান হোসেন’কে দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদকসহ ১৭ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন এর অনুমতিক্রমে নির্বাচিত কমিটি ঘোষণা করেন, নবনির্বাচিত সভাপতি মো. আলী হোসেন। আগামী ২০২০-২০২১ইং সাল দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।