পঞ্চগড়ে রেলপথ মন্ত্রীর স্ত্রী নিলুফা জাহানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজন এমপি এর সহধর্মীনি নিলুফা জাহান এর ১ম প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৯ ডিসেম্বর (রবিবার) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘির মহাজনপাড়ায় ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে মরহুমার কবর জিয়ারত, কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন, উপজেলা আওয়াীলীগের সভাপতি পৌর এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি সহ মন্ত্রীর পরিবারবর্গ ও দলীয় নেতাকর্মীর দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। উল্লেখ্য ২০১৮ সালের ২৯ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।