× Banner
সর্বশেষ
বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

হারিকেন জ্বালালেও সুন্দরবন ধ্বংসের বিদ্যুৎ চাই না

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘হারিকেন জ্বালিয়ে থাকতে হলেও সুন্দরবনকে ধ্বংস করার বিদ্যুৎ আমরা চাই না। সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক প্রকল্প বাতিলের দাবিতে ১৬ থেকে ১৮ অক্টোবর ঢাকা-সুন্দরবন রোড মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গণতান্ত্রিক বামমোর্চা আয়োজিত এ রোড মার্চ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দেশে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প থাকলেও ভূখন্ডরক্ষাকারী সুন্দরবনের কোনো বিকল্প নাই। তাই দেশের স্বার্থ ও গণমতকে উপেক্ষা করে কিছু স্বার্থান্বেষীর পক্ষে সরকারের এ প্রকল্প কেউ মেনে নেবে না। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তেল-গ্যাস-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ‘আপনি এক হাতে সুন্দরবনের মৃত্যু পরোয়ানা জারি করবেন, আর অন্য হাতে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ করবেন— আমরা তা মেনে নিতে পারি না। তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার উপর দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে সরকারের সুন্দরবন ধ্বংসকারী এ প্রকল্প। যে সুন্দরবন বাংলাদেশকে প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা করে সে সুন্দরবন ধ্বংস করলে এ দেশ অরক্ষিত হয়ে পড়বে। উন্নয়ন নয়, এটি একটি ধ্বংস প্রকল্প।

তিনি আরও বলেন, ‘যে প্রধানমন্ত্রী মুখে বলেন পরিবেশ ধ্বংসকারী কোনো প্রকল্প আমরা এ দেশে বাস্তবায়ন করব না, অথচ তিনিই সুন্দরবন ধ্বংস করা প্রকল্প হাতে নিয়েছেন। আবার সে প্রকল্প সম্পর্কে জাতিকে ভুল তথ্যও দিচ্ছেন তিনি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী বলেন, ‘সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প এ সরকার যদি বাস্তবায়ন করে, তবে তিনি জনগণের মাঝে পরিবেশ ধ্বংসকারী ও জানমালের লুণ্ঠনকারী হিসেবে চিহ্নিত হবেন। এবং তখন তার গদি কেউ রক্ষা করতে পারবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন— জ্বালানী বিশেষজ্ঞ বি ডি রহমুল্লাহ, বাসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসীন মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক আকমল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সুন্দরবন অভিমুখে শুরু হয় এ রোড মার্চ।


এ ক্যটাগরির আরো খবর..