নির্বাচনী সহিংসতায় বরগুনায় একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় পৌর নির্বাচনী সহিংসতায় আহত নুরুল ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ধ্রুপদী এলাকার পরিবেশ। পুলিশ জানায়, গতকাল বরগুনা পৌরসভায় ভোটগ্রহণ দেখতে গিয়ে সহিংসতার শিকার হন নুরুল।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ভোট কেন্দ্রে হামলার ঘটনায় অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে সকালে সদর থানায় মামলা করেছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।