নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন

নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন
নতুন বছরের প্রথমদিনে সারাদেশের ন্যায় নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  বই বিতরন উৎসব পালন করা হয়েছে।
১ লা জানুয়ারী রবিবার  কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ চন্দ্র রায় নিতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির,সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,অভিভাবক প্রতিনিধি বিধু ভুষন গোপ,সহকারী শিক্ষিকা অঞ্জলী রানী দাশ,সহকারী শিক্ষিকা হাসনা খানম,সহকারী শিক্ষিকা কলি চক্রবর্ত্তী,সহকারী শিক্ষিকা জবা রানী দাশসহ অভিভাবকবৃন্দ। বছরের প্রথমদিনে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন,বছরের প্রথমদিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেওয়া আওয়ামীলীগ সরকারের এ যুগান্তকারী পদক্ষেপ। এর ধাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষাক্ষেত্রে দেশ পৃথিবীর উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আরো এগিয়ে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।