সারা দেশের ন্যায় এক যোগে শার্শার শ্যামলাগাছী হযরত শাহজালাল (রা:) লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক উৎসব ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নতুন বছরের নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এতিম শিশুরা।
রোববার ১ জানুয়ারি সকালে এতিম শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরণ শেষে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা।
হযরত শাহজালাল (রা:) লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সহ-সভাপতি তরিকুল ইসলাম (ঝন্টু)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা সাদেকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আসাদুল হক, সদস্য আলাউদ্দিন মিঠু, শ্যামলাগাছী জামে মসজিদের ইমাম মোহসিন আলম, সমাজ সেবক শাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজু কামাল, হযরত শাহজালাল (রা:) লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক ইজার আলী, সহকারী শিক্ষক রিপন হোসেন সহ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, যশোর জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ ও সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




