× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

কালীগঞ্জে মোহনা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে সন্ধ্যা মালীর অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ কালীগঞ্জে মোহনা ঋণদান ও সঞ্চয় সমবায় সমিতির বিরুদ্ধে ভুয়া ঋণ ও কুপ্রস্তাবের অভিযোগ এনে কলেজ পাড়ার সন্ধ্য মালী নামক এক মহিলা প্রতিকার চেয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালীগঞ্জ শাখায় এক লিখিত অভিযোগ করেছেন।

এ প্রেক্ষিতে মানবাধিকার সংস্থার সভাতে ৫ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সন্ধ্যা মালী তার অভিযোগে জানান, তিনি উক্ত সমিতি হতে গত ২৪/২/১৮ তারিখে ১৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেছেন। এবং তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করলেও অর্থিক অনটনের কারণে ২ টি কিস্তি প্রদান করতে না পারায় সমিতির কর্মকতা তার নিকট কুপ্রস্তাব দেন।

কুপ্রস্তাবে রাজী না হওয়ায় উক্ত কর্মকতার যোগসাজসে সমিতির শাখা ব্যবস্থাপক সন্ধ্যা মালীর নামে ৩ লাখ টাকা ঋণ গ্রহণের ভুয়া অভিযোগ উৎথাপন করে তাকে নানা ভাবে হয়রানী করছেন। সন্ধ্যা রানী এর প্রতিকার চেয়ে মানবাধিকার সংস্থায় এক আবেদন করেছেন।

এপ্রেক্ষিতে মানবাধিকার সংস্থার কালীগঞ্জ শাখার গত ৪/১২/১৮ তারিখের সভায় অভিযোগটি তদন্তের জন্য আব্দুর রাজ্জাককে আহবায়ক, শিবু পদ বিশ্বাসকে যুগ্ম আহবায়ক এবং তারেক মাহমুদ, জামির হোসেন ও সাইফুল ইসলামকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া উক্ত সভায় অত্র শাখার স্বগীয় সদস্য সম্ভুনাথ রায়ের অকাল মৃতুতে শোক প্রস্তাব জ্ঞাপন করে ১ মিনিট নিরাবতা পালন ও আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও বিকালে সোনার বাংলা ফাউন্ডেশনে এক আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছ।


এ ক্যটাগরির আরো খবর..