নকিয়া ফোনের ব্যাটারিতে চমক আনছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২১০৬ সালে বাজারে এসেই সবাইকে চমকে দিতে চায় নোকিয়া। এজন্য নিত্যনতুন কনসেপ্ট ফোন বানিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। এবার নকিয়ার কর্ণধাররা শোনালেন নতুন কথা। তারা জানিয়েছেন, ফোনের ব্যাটারিতে চমক নিয়ে আসছে নকিয়া।

নকিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিচার্ড ক্যারিস জানান, ফোনের ব্যাটারির জন্য উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে নকিয়া। তবে প্রযুক্তিটি ঠিক কি সে বিষয়ে রিচার্ড খোলাসা করেননি।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি নকিয়া অনুত্তীর্ণ হতে পারে না।’

এদিকে নকিয়ার নতুন ফোনের ব্যাটারি সম্পর্কে তথ্য দিয়েছেন নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভ।

স্মার্টফোনের সবচে বড় সমস্যা কি? এমন প্রশ্নের জবাবে নকিয়ার প্রধান এই নির্বাহী কর্মকর্তা বলেন ‘বর্তমানে স্মার্টফোনের সবচে গুরুতর সমস্যা ব্যাটারি। আগামী ১০ বছরের মধ্যে এর একটি চূড়ান্ত বিহিত হওয়া উচিত।’

নকিয়ার নতুন স্মার্টফোনগুলোতে যে ব্যাটারি চমক আসছে এতে কোন সন্দেহ নেই।

নকিয়া দীর্ঘস্থায়ী হ্যান্ডসেট হিসেবে ইতোমধ্যে গ্রাহকদের মন জয় করেছে। অনেকের কৈশোর পেরিয়ে যৌবনে এসেছে কিন্তু তার নকিয়া আছে তার সাথেই।

রাজিভ যদিও পরিস্কার করে বলে নি, তার প্রতিষ্ঠান আসলে কি ধরণের গবেষণা ফোনের ব্যাটারির উপর করছে? ব্যাটারি সমস্যা সমাধানে নকিয়ার নতুন চমক থাকবে এমনটাই প্রত্যাশা ব্যবহারকারীদের।

যারা নকিয়া কিনতে অপেক্ষা করছেন, তাদের চিন্তার দিন শেষ হতে চললো। কেননা, ২০১৬ সালে মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তি শেষ হবে। আর তারপর নকিয়া নামে ফোন বাজারে ছাড়ছে ফিনল্যান্ডের এই ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।