× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

টাচ ডিসপ্লেতে আসছে বৈচিত্র্য

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনগুলোর মধ্যে অ্যাপলের জনপ্রিয়তাই তুঙ্গে। স্ক্রিন রেজুলেশন এবং টাচ রেসপন্সে অ্যাপলের ডিসপ্লে এগিয়ে আছে। এতে যোগ হয়েছে থ্রিডি টাচ। যা ব্যবহারকারী দেবে নতুন অভিজ্ঞতা। এবার অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ডিসপ্লের টাচে আনছে বৈচিত্র্য।

ফোনের এই টাচ স্ক্রিনকে তিনভাগে ভাগ করা হয়েছে। সফট টাচ, রেগুলার টাচ এবং ফোর্স টাচ নামে টাচগুলো পরিচিত হবে। ফোর্স টাচ অ্যাপলের হাত ধরে হয়েছে থ্রিডি টাচ।

বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান আইএইচএস এর তথ্য মতে ২০১৬ সালে বাজারে আসা উন্নত প্রযুক্তির হ্যান্ডসেটগুলোর মধ্যে ২৫ শতাংশ হবে ফোর্চ টাচ বিশিষ্ট ডিসপ্লে।

প্রত্যেক টাচের ডিজাইনে থাকবে আলাদা বৈশিষ্ট্য। অ্যাপলের থ্রিডি টাচে লাইট টাচের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করা যাবে। যখন হেভি টাচ বা ফোর্স টাচ করা হবে তখন সেই টাবে অ্যাপসটির পপ আপ হবে। উদাহরণ স্বরূপ, সফট টাচের মাধ্যমে ব্যবহারকারী একটি ইমেইলের প্রিভিউ দেখতে পারবেন। যেখানে হার্ড টাচের মাধ্যমে ইমেইলটি স্ক্রিনে উম্মুক্ত হবে।

আইএইচএস জানিয়েছে আগামী বছরে উৎপাদিত ৪৬১ মিলিয়ন মোবাইলের মধ্যে ৩১৭ শতাংশ মোবাইল হবে ফোর্স টাচের। গবেষকরা এই সুবিধা উচ্চ মূল্যের মোবাইল থেকে শুরু করে মধ্যম মূল্যের ফোনেও দেয়ার চেষ্টা করবে। অ্যাপল ওয়াচের থাকছে এই সুবিধা। পর্যায় ক্রমে এই সুবিধা গুলো সকল মোবাইল ডিভাইসে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ইন সেল এবং অন সেল ডিসপ্লের ব্যবহার বৃদ্ধি পাবে আগামী বছর। এসব ডিভাইস হবে পাতলা ডিসপ্লের।

আইএইচএসের টাচ এবং ইউজার ইন্টারফেস গবেষণা বিভাগের প্রধান ক্যালভিন সেইহ বলেন, ‘ইন সেল এবং অন সেন প্যানেলের ৪০ শতাংশ মোবাইল এ বছর বাজারে ছাড়া হবে। যা ২০১৫ সালে ৫০ শতাংশে গিয়ে দাড়াবে।


এ ক্যটাগরির আরো খবর..