বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে না, দাবি ট্রাম্পেরডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগসব জেলায় সার মনিটরিং সেল, সাড়ে ১৫ লাখ টন উদ্বৃত্ত থাকার দাবি৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্তদারিদ্র্যের বিরুদ্ধে সাদা ফিতা দিবস আজবিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: সচেতনতা ও সহমর্মিতাই পারে বাঁচাতে জীবনবাঘা যতীনের আত্মদান দিবস আজআজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়আজ ২৩ ভাদ্র বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনেঅসুস্থ বৃদ্ধা মাকে দেখার জন্য চিন্ময় দাসের প্যারোলে মুক্তির আবেদন আদালতে নাকচ

মাছ ধরার জালে আটকা পড়ল তিন পায়ের অদ্ভুত প্রাণী

দি নিউজ ডেক্সঃ মাছ ধরার জালে আটকা পড়ল তিন পায়ের অদ্ভুত এক প্রাণী যার কান্ড গুলো আরো অদ্ভুত, থেকে থেকে অনবরত ডিগবাজী দিয়েই চলেছে। কেউই বুঝতে পারছেনা এর মতিগতি।

সামুদ্রিক প্রাণী এবং তাদের জীবনযাত্রা নিয়ে মানুষের আগ্রহ অনেকদিনের। একাধিক বিজ্ঞানী সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা করতে গিয়ে আবিষ্কার করেছেন নতুন দিকের যা বাড়িয়ে তুলেছে আগ্রহ। পাশাপাশি তা দেখে অবাকও হয়েছে বিশ্ব। সম্প্রতি টিকটকে এইরকমই একটি সামুদ্রিক প্রানীর ভিডিও দেখে অবাক হয়েছেন সকলে।

নাতালিয়া ভরোবক নামে একজন টিকটকে একটি প্রাণীর ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি প্রাণী আপনমনে ডিগবাজি খাচ্ছে। তবে প্রাণীটির আকৃতি ভীষণই অদ্ভুত। কেননা তার একটি লম্বা লেজ রয়েছে। একইসঙ্গে দুটো ছোট ছোট পা রয়েছে। প্রাণীটি আচমকা চোখে পড়লে ভয় পাওয়াটাও অস্বাভাবিক নয়। মাছ ধরার জালে ধরা পড়ে সেই প্রাণীটি। প্রাণীটির গায়ের রং ধূসর বর্ণের। পাশাপাশি প্রাণীটির মুখের আকৃতি যথেষ্ট বড়। যা দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি কীভাবে এই প্রাণীটি উপরে উঠে এল তা নিয়েও অবাক হয়েছেন অনেকে।

দর্শকরা পর্যন্ত প্রাণীটিকে দেখে বুঝতে পারেননি। অনেকে এটিকে sea squirrel বলেও উল্লেখ করেছেন। পাশাপাশি অনেকে আবার নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েবসিরিজ স্ত্রেঞ্জার থিংসয়ের স্লিমেয় দেমগরগনের সঙ্গেও তুলনা করেছেন। এছাড়াও অনেকে প্রাণীটিকে বাস্তবিক পকেমন বলেও জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যদিও এই ভিডিওটি যিনি করেছেন তিনি নিজেও চমকে গিয়েছেন তা বোঝা গিয়েছে ভিডিওটিতে পাওয়া গলার আওয়াজ থেকে। তিনি নিজেই বুঝতে পারেননি। charity Ocean Conservation Trust এর বিশেষজ্ঞরা জানিয়েছেন এক বিশেষ ধরণের elasmobranch গোত্রের প্রাণী এটি। এছাড়াও ন্যাশানাল অ্যাকোয়ারিয়ামের তরফে জানা গিয়েছে, এই জাতীয় প্রাণী মূলত আটলান্টিক, দক্ষিণ ফ্লোরিডা সহ মেক্সিকোর পূর্বাংশে পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।