× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের

ডেস্ক

শঙ্কামুক্ত নয় ওসমান হাদি, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও তার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়।

শুক্রবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার রাত প্রায় ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “গুলিবিদ্ধ হওয়ার পর হাদির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো ঝুঁকিমুক্ত নন। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে শনিবার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির ঘোষণার ইঙ্গিতও দেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অপরাধীদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেন, “শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পুলিশ, র‍্যাব ও সিআইডিসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। অপরাধীরা কেউই ছাড় পাবে না।”


এ ক্যটাগরির আরো খবর..