নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন

নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন
নবীগঞ্জ বাজার কেন্দ্রীয়  গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ও ধর্মীয় আলোচনা গত শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গীতাস্কুলের শিক্ষক সঞ্জয় কুমার দাশের সার্বিক পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদপর সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার হিমেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক অর্থ সম্পাদক মৃদুল কান্ত রায়, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টী,ব্যবসায়ী রমাপদ রায়,শিক্ষক অনুজিত রায় প্রমূখ।
এ সময় গীতাস্কুলের শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের আয়োজনে সকলকে আপ্যায়ন  করানে হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।