× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রসিক নির্বাচনে জাতীয় পার্টি জিতলে, সেমিফাইনাল খেলায় জিতব

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে তাকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন । তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছে। জাতীয় পার্টির আমলে মানুষের নিরাপত্তা ছিল। মানুষ শান্তিতে বসবাস করেছে। আজ সে অবস্থা নেই। রোববার রাতে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী হাইস্কুল মাঠে এক জনসভায় তাকে ভোট দেয়ার আহ্বান জানান।

এরশাদ বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কারণ দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। চারদিকে খুন, গুম আর নিখোঁজের তালিকা বাড়ছে। মানুষ এসব থেকে পরিত্রাণ পেতে চায়। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে গেলে এখনই পার্টির নেতাকর্মীদের শক্তি বাড়াতে হবে। তিনি বলেন, আমার শাসন আমলে দেশের বার্ষিক উন্নয়ন বাজেট ছিল ৪ হাজার কোটি টাকা। এখন দশগুণ বেড়েছে। কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে না। তিনি বলেন, উন্নয়নের টাকা ভাগবাটোয়ারা হয়ে যায়। লুটপাট হচ্ছে। তাই উন্নয়ন থমকে গেছে। রসিক নির্বাচনে জাতীয় পার্টি জিতলে, আমরা সেমিফাইনাল খেলায় জিতব এর পর শুরু হবে ফাইনাল।

এরশাদ বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম তখন দেশের হিন্দু সম্প্রদায়ের কোনো মন্দির প্রতিমা বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেনি। এখন হচ্ছে। তাই চিন্তা করতে হবে কার আমলে তারা নিরাপদ ছিলেন। তাকেই ক্ষমতায় আনতে হবে। এটা এখন ভাবার সময়। তিনি এসময় রংপুরের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।তিনি রংপুরের মানুষের কাছে নিজের ঋণ পরিশোধ করার জন্য বেঁচে আছেন উল্লেখ করে বলেন, এই বয়সে বিভিন্ন সরকার আমলে আমার ওপর নানা দমন-পীড়ন করার মাঝেও আমি বেঁচে আছি। আমি মনে করি, রংপুরের মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে বেঁচে আছি।

এবারে শেষবারের মতো রংপুরে নির্বাচিত হয়ে রংপুরের মানুষের ঋণ শোধ করার সুযোগ চেয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।সভা শেষে রাতে এরশাদ পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা করিমুদ্দিন ভরসার ছেলে আলহাজ সেরাজুল ভরসা জাতীয় পার্টিতে যোগদান করেন।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, মহানগর কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ স¤পাদক এসএম ইয়াসির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..