× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

তুরাগ নদীর তীরে পাঁচতালা ভবনসহ ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা একটি পাঁচতালা ভবনসহ মোট ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

গতকাল সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ অভিযান চালায় তারা। দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের এ উচ্ছেদ অভিযানের মধ্যে রয়েছে একটি পাঁচতালা ভবন, তিনটি আধপাকা দোকান ও ২৪ টিনসেট বাড়ি । অবৈধ দখলদারদের কাছ থেকে প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এসময় অভিযান পরিচালনায় বিআইডব্লিউটিএকে সহায়তা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসন।

এছাড়াও বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান দলটি অবৈধ মালামল রেখে তুরাগ পাড়ের নদী দখল করে রাখার অপরাধে আট লাখ ২৮ হাজার নিলাম বিক্রি করে বিক্রিকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার খবর জানিয়েছে। ঢাকা নদী বন্দর যুগ্নপরিচালক একেএম আরিফ উদ্দিন জানায়, পরিপূর্ণ উচ্ছেদ নদী দখল মুক্ত না হওয়া পর্যন্ত বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও নদী সহ ঢাকার চারপাশের নদী তীরের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর এ অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..