তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ শে অক্টোবর । নির্বাচনকে ঘিরে প্রার্থীগণ ভোট আদায়ের লক্ষ্যে চলেছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সাথে সাথে উৎসবের আমেজ বইছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের অবিরাম গণসংযোগ মাঠে ময়দানে লক্ষ্য করা গেছে। এ নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং হিসাব রক্ষক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

সভাপতি পদে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার দোয়াত কলম, এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী চেয়ার, এজেডিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ছাতা ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হরিন প্রতীক পেয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ কুমার মোমবাতি, ফলেয়া চাদকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল্লাহ হাতপাখা ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠের সহকারী শিক্ষক নিশিকান্ত ব্যানার্জী আনারস প্রতীক।

হিসাব রক্ষক পদে দিদার বখত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্তমান সমিতির হিসাব রক্ষক মতিয়ার রহমান দেয়াল ঘড়ি, মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান হোসেন কাপপ্রিচ ও কেএমএসসি কলেজিয়েটর সহকারী শিক্ষক অজয় কুমার মন্ডল গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনে ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।