মাগুরা প্রতিনিধিঃ মাগুরার জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন মাগুরা প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু, সাধারণ সম্পাদক শামীম খান ও কোষাধ্যক্ষ অলোক বোসের নেতৃত্বে ১৩ সদস্যের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে স্বাক্ষাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আজিম আহমেদ ও মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে তারা ফটো সেশনে অংশ নেন।





