× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ছয়জনকে আসামি ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন: তেঁতুলিয়া গ্রামের সোলেমান আলী (৪০), তার ভাই খাদো (৩০), ধন মোহাম্মদ (৫৫), সিরাজুল ইসলাম (৪০), ভাবি গুলজান বেগম (৩০) ও বন্ধু ফসিহর রহমান (৩৫)।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সোলেমান আলী প্রতিবেশী এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধুর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সোলেমান পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..