ঢামেক মর্গে জঙ্গি মুরাদের লাশ

স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মুরাদ ওরফে জাহাঙ্গীরের লাশ।

ঢামেক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মুরাদের লাশ ঢামেক মর্গে আসে। শনিবার সকালে তার লাশের ময়নাতদন্ত হবে।

রূপনগর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম মুরাদের লাশ ঢামেক মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের একটি বাসায় পুলিশ অভিযান চালায়। এতে জঙ্গি মুরাদ নিহত হন। আহত হন ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা।

পুলিশ জানায়, মুরাদ নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড’।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।