× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বিকেলে মীর কাসেমের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর সঙ্গে দেখা করার জন্য আজ শনিবার বিকেলে তাঁর পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ।

মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন এ তথ্য জানিয়েছেন।

পারিবারিক একটি সূত্রে জানা যায়, মীর কাসেমের পরিবারের সদস্যদের বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।

প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।

কারা সূত্র জানায়, গতকাল দুপুরের পর মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা প্রশাসনকে জানিয়ে দেন। এর পরই আপিল বিভাগের দেওয়া মৃতুদণ্ডাদেশ কার্যকরের ক্ষণ গণনা শুরু হয়।

কারাগারের চারপাশ ও কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দারা। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে প্রবেশের করার অনুমতি দেওয়া হচ্ছে। এ ছাড়া কারা ফটকের সামনেও বসানো হয়েছে তল্লাশি চৌকি।

গত ৩০ আগস্ট সকাল ৯টা ৪ মিনিটে মীর কাসেমের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন প্রধান  বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..