× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
উপাচার্যের সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (কোইকা) বিদায়ী কান্ট্রি ডিরেক্টর দো-ইয়ংআ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং নির্বাহী পরিচালক সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা কোইকার আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিইজ ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ’ শীর্ষক পাইলট প্রকল্পের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশে সফলভাবে কার্যকাল শেষ করায় কোইকার বিদায়ী কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোইকার আর্থিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কোইকার বিদায়ী কান্ট্রি ডিরেক্টর দো-ইয়ংআ বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..