আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অসুস্থ অনুভব করায় সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় ঐক্যফ্রন্টের পল্টন কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি, নেতাদের ওপর হামলা, মামলা গ্রেফতার নিয়ে কামাল হোসেনের সংবাদ সম্মেলন করার কথা ছিল।
মোশতাক আহমেদ বলেন, ড. কামাল হোসেন অসুস্থ বোধ করায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।





