ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ আটক ১

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ভারতীয় গোলাপী ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে ৪টা ৩৫ মিনিটে জাকিরুল ইসলাম জাকির (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ। সে গড়েয়া লস্করা নামক এলাকার মৃত: হালিম উদ্দীন এর ছেলে।

গোপন সংবাদের ভিক্তিতে ঠাকুরগাঁও এস.আই আমজাদ হোসেন এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর ১৩নং গড়েয়া ইউনিয়নের লস্করা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী জাকিরুল ইসলাম জাকিরকে গ্রেফতার করে তার শরীর তল্লাশী চালিয়ে ৫৫ পিস ভারতীয় গোলাপী ইয়াবা উদ্ধার করে।

পুলিশ এস.আই আমজাদ, এ.এস.আই হারুন, এ.এস.আই সাজিদুর রহমান জানান সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অভিযোগ রয়েছে। মামলা গুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।