কালীগঞ্জের সেই বাঁশের সাঁকো পরিদর্শন করে নতুন সাঁকো নির্মাণের আশ্বাস দিলেন ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ আগস্ট’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইছাখালী-বেথুলী গ্রামের চিত্রা নদীর উপর ভেঙ্গে যাওয়া বাঁশের সাকোটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান।

গত ২৭ জুলাই বিভিন্ন পত্র-পত্রিকা ও দি নিউজ পোর্টালে “কালীগঞ্জে ৮৬ ফুট বেইলী ব্রীজের অভাবে ঘুরে যেতে হয় ৫ কিলোমিটার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ঢাকা থেকে ফিরে মঙ্গলবার সকালে ইউএনও বাঁশের সাকোটি পরিদর্শনে করেন। সে সময় এলাকাবাসী সাকোটি ভেঙ্গে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ ও এলাকার জনগনের চরম ভোগান্তির কথা ইউএনও’র সামনে তুলে ধরেন।

ইউএনও তাদের কথা শুনেন এবং সেখানে একটির ব্রীজ করার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান। এছাড়া ভেঙ্গে যাওয়া সাঁকোটি দ্রুত নির্মাণ করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, বিএসবি সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্নুর রহমান, মালিয়াট ইউপি সদস্য নান্নু, রায়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন অধিকারী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।