× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিঁড়ির ছাদ ধ্বসে পড়া নিয়ে অপপ্রচার চলছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ছাদ ভেঙ্গে পড়েছে এমন বিভ্রান্তিকর সংবাদে সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রকৃত ঘটনা না বুঝে অনেকেই ফেইসবুকে ছবি সহ বিষয়টি প্রচার করতে থাকলে নব-নির্মিত ভবনের ছাদ ভেঙ্গে পড়েছে মর্মে কথাটি ব্যাপকভাবে প্রচার পায়। এতে শিক্ষা বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মূলত ঐ ভবনের সিঁড়ির ছাদ নির্মাণের এক সপ্তাহ পর নিচের বাঁশ খুলে ফেললে ঢালায়ের একটি অংশ দেবে যায়।

সিঁড়ির উপরের ছাদকে অনেকেই মূল ভবন হিসেবে চিহ্নিত করে প্রচার করতে থাকলে সর্বমহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি কোটি টাকা বরাদ্দে পূর্বের একতলা ভবনের উপর আরও দু’তলা ভবন নির্মাণের কাজ চলছে। দু’তলা ও তিন তলার নির্মাণ কাজ শেষে সিঁড়ির ছাদ ঢালাই করা হলে নিয়মানুযায়ী ২১ দিন পর ঢালাইয়ের ছাদের বাঁশ ও সাটার খোলার কথা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশিষ্ট ব্যক্তিবর্গ বা মূল ঠিকাদারের সঙ্গে কোনরূপ যোগাযোগ না করে ঢালাইয়ের মাত্র এক সপ্তাহের মধ্যে আনাঢ়ি নির্মাণ শ্রমিক বাঁশ ও সাটার খুলে ফেললে এতে ঢালাইয়ের একটি অংশ নিচের দিকে ধাবিত হয়ে যায়। বিষয়টি নিয়ে একটি মহল অপপ্রচার করতে থাকে। তারা প্রথমে ফেইসবুকের মাধ্যমে বিষয়টি সর্বত্র ছড়িয়ে দেয়। সংবাদ পত্রে নতুন ভবনের ছাদ ধ্বসে পড়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়।

ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের মত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবনের ছাদ ভেঙ্গে পড়েছে এমন সংবাদে প্রশাসন সহ সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। সংবাদ শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। এদিকে গতকাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম ও জেলা প্রকৌশলী আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করে ঐ রডের জালির মধ্যে ঢালাইয়ের কাজ করার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের পূর্বে বাঁশ ও সাটার খুলে ফেলায় ছাদ নিচের দিকে ধাবিত হয়েছে মর্মে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশিষ্টরা জানান।

বিষয়টি নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অনেকের অভিযোগ। অনেকে স্থানীয় এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার ঘনিষ্ট জনদের অভিযুক্ত করে ফেইসবুকে বিভিন্ন পোষ্ট দিচ্ছেন। এদিকে শিক্ষামন্ত্রীর বিশেষ সহকারী জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন প্রতিবেদককে জানান কোটি টাকা ব্যয়ে বহুতল বিল্ডিং নির্মাণের কাজ চলছে। একটি পক্ষ সিঁড়ির ছাদকে মুল ভবনের ছাদ হিসেবে উল্লেখ করে অপপ্রচারে লিপ্ত। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন প্রতিবেদককে জানান ঘটনার সংবাদ শুনে তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান তৃতীয় তলা থেকে চতুর্থ তলায় উঠার সিঁড়ির ছাদের উপরিভাগ দেবে গেছে। এ ব্যাপারে বাস্তব চিত্র তুলে ধরে তিনি একটি প্রতিবেদন জেলা প্রশাসকের বরাবরে পেশ করেছেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..