× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য - ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একটি সুস্থ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুস্থ শরীর ও সৃজনশীল মনই পারে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে।

আজ চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে ‘চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন’ আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়। সেই লক্ষ্যেই দেশব্যাপী ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রজন্মকে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর আয়োজন করেছে, যেন আগামী প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা যায়। কারাতে চর্চা যত বাড়বে, ততই দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ হবে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া আমাদের তরুণদের মাঝে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্ব শেখায়। এসব গুণের সমন্বয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি তরুণ হবে আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত। নতুন প্রজন্মের সার্বিক বিকাশে এই ধরনের ক্রীড়া আয়োজনকে সরকার সবসময় উৎসাহিত করবে এবং এতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শেষে প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেল, সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ, সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ফয়সাল আহমেদ, উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান, শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলামসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..