বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক 

বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক 
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে  মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার ( ১৫ মে ২০২৬) দিনব্যাপী বিজিবি এর আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়), ০৯টি শাড়ী, ০৩টি থ্রী-পিস, ০১ প্যাকেট ফুসকা, ১০৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২,৪২,৭০০/-(দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।