ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলুর দামবেশী নেওয়ার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলুর দামবেশী নেওয়ার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ১৯  অক্টোবর সোমবার সকালে আলুর সরকারি মূল্য বাস্তবায়নে ঠাকুরগাঁও পৌরসভার রাহবার কোল্ড স্টোরেজে আলুর সরকারি নির্ধারিত মূল্য তালিকা লাগানোর জন্য হিমাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় তিনি স্টোরেজের আলুর মজুদের পরিমাণ যাচাই করেন এবং মজুদকারীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি গোবিন্দনগর  কাচা বাজার  আড়তে আলুর মূল্য মনিটরিং করেন এবং  তিনি আড়তদারদের সরকারি মূল্যে আলু বিক্রির নির্দেশ বেচার  দেন।
এসময় সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ জন আড়তদারকে ১০০০ টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।