ধামইরহাটের পাগল দেওয়ান গণকবর ও বদ্ধভুমিতে গণহত্যা দিবস পালন

জেলা সংবাদদাতা (নওগাঁ ২৫.০৩.১৭) আজ সেই ভয়াল ও বীভৎস কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস (প্রস্তাবিত আন্তর্জাতিক গণহত্যা দিবস)। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন আজ। এ রাতে বর্বর পাকিরা  ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। এই হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি ধামইরহাটের এই পাগল দেওয়ান।

আজ ২৫ মার্চ “গণহত্যা দিবস” এ  পাগল দেওয়ান সি‌দ্দিকীয়া ফা‌জিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সমন্বয়ে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মাদ্রাসা চত্তর হতে পাগল দেওয়ান গণককর বা বদ্ধভুমি (নওগাাঁ জেলার অংশ, উল্লেখ্য এখনে দু’টি গণকবর আছে অন্যটি জয়পুরহাট জেলার মধ্যে) পর্যন্ত যায়। গণকবরে গিয়ে ৭১ এ প্রত্যক্ষদর্শী শিক্ষক জনাব আব্দুল হাই সেদিনকার গণহত্যার কথা বর্ণনা করেন। আলোচানা রাখেন বাংলা বিষয়ের অধ্যাপক আ.ন.ম. আফজাল হোসেন।  শহীদদের রুহের মাগফেরাত কামনা করে উপাধ্যক্ষ মাওলানা নাজিমুদ্দীনের পরিচালনায় দোয় ও মুনাজত পরিচালিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।