রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রাণীশংকৈলে জনতা ভুয়া র্যাব আটক করে পুলিশে দিয়েছে। থানা সুত্রমতে, রবিউল ইসলাম (৩১) পীরগঞ্জ উপজেলার সিংহারোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার নেকমরদ বটতলি বাজারে র্যাবের পরিচয়ে মোটর সাইকেলের কাগজ পত্র দেখে। এক পর্যায়ে এলাকাবাসির সন্দেহ হলে তাকে আটক করে থানা পুলিশে দেন এলাকাবাসি। এ খবর লিখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।


