সালথায় জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিবুর রহমান

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ দীর্ঘ ৩ মাস কারা ভোগের পর জামিনে মুক্তি পেলেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান। গত বুধবার ৫ ডিসেম্বর সন্ধ্যায় ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

জানা যায়, গত কয়েক মাস আগে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে কাগদী গ্রামে এলাকার আধিপাত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দূ-গ্রুপের সংঘর্ষ ঘটে । খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে পুলিশের সাথে খারাপ আচারন ও পুলিশের উপর হামলা করে
বিক্ষুদ্ধ জনতা।

এ ঘটনায় সালথা থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এই মামলায় বিএনপির নেতা হাবিবুর রহমানকে ফরিদপুর থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়।

প্রায় ৩ মাস পর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। গত ৫ ডিসেম্বর বুধবার ফরিদপুর জেলা কারাগারের জেল গেট থেকে জেলা যুবদলের সভাপতি সহ উপজেলার বিএপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বাড়িতে নিয়ে আসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।