পত্নীতলায় ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

পত্নীতলায় ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ফ্যানের এ্যাঙ্গেলে ঝুলন্ত অবস্থায় আপু হোসেন (৩৩) নামে এক ভাড়াটিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নজিপুর পৌরসভার চাঁদপুর গ্রামের একটি বাড়ি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আপু নজিপুর পৌরসভার চাঁদপুর গ্রামের আকবর আলীর বাড়ি ভাড়াটিয়া ও উপজেলা ঘোষনগর ধোয়াপুকুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নজিপুর পৌরসভার চাঁদপুর গ্রামে আকবর আলীর বাড়ির ভিতর একটি ঘরের ফ্যানের এ্যাঙ্গেলের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ। পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, তার লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।