× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

সালথায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
সালথায় জন্ম শতবার্ষিকী

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ই মার্চ মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্যেদিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান শুরু করেন উপজেলা পরিষদ ও প্রশাসন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নবকাম পল্লী বিশ^বিদ্যালয় কলেজ, সালথা সরকারী কলেজ, বিভাগদি শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পমাল্য অর্পন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সকল ইউনিয়ন পরিষদে পালন করা হয় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়, বাউষখালী উচ্চ বিদ্যালয়সহ সকল মাধ্যমিক বিদ্যালয়ে গাছ রোপন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ দিবসটি পালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..