× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস

মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ (৩০ এপ্রিল)। ২০০৯ সালের এই দিনে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে পরলোক গমন করেন।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামে ১৯১৪ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ একাধিক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি সংগঠক হিসেবে ভূমিকা রাখলেও সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত না থাকায় রাষ্ট্রীয় মর্যাদা পাননি—যা আজও একটি আলোচিত বিষয়।

রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে হুসেইন মুহাম্মদ এরশাদ–এর নেতৃত্বাধীন জাতীয় পার্টির মনোনয়নে ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে বাকেরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদ সরকারের মন্ত্রিসভায় তিনি পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

আজকের দিনে তাঁর অবদান স্মরণ করছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর একান্ত সহচর,বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় নেতা, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এমপি, প্রধান বক্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রধান মন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব বাবু তপন চন্দ্র মজুমদার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নজমুল হক নান্নু, জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, ভাসানী জনশক্তি পার্টি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রান্তিক জনগোষ্ঠি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান, সুনীল গুপ্ত স্মৃতি সংসদ এর উপদেষ্টা বাবু বিজন কান্তি সরকার।


এ ক্যটাগরির আরো খবর..