× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার স্থগিত হওয়া নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
ঝিনাইদহ পৌরসভার স্থগিত হওয়া নির্বাচন

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আচরন বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

নির্বাচন কমিশনার বলেন, ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের সকল প্রার্থীকে আচরণ বিধি সঠিক ভাবে মেনে চলতে হবে। আবারও আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ইতোমধ্যে নির্বাচন সুন্দর সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোটারেরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দুই দিন আগে থেকেই দায়িত্ব পালন শুরু করবেন। সব কটি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্টিত হবে বলেও জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, ঝিনাইদহ পুলিশ সুপর মোহাম্মদ আশিকুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এর আগে, চলতি বছরের ১২ জুন একাধিক সংঘর্ষ, আচরন বিধি ভঙ্গসহ নানা কারনে সদর পৌর সভা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। যে নির্বাচনের ভোট গ্রহনের কথা ছিল ওই মাসের ১৫ তারিখে।


এ ক্যটাগরির আরো খবর..