× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

ঝিনাইদহ কালীগঞ্জে দেড় মাস ধরে ইজিবাইক চালক পঙ্কজ দাস নিখোঁজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জে পঙ্কজ দাস নামে এক ইজিবাইক চালক রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে। এক মাস ১০দিন হলো তার কোন খোঁজ খবর পাচ্ছেনা তার পরিবার। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের পাঁচদিন পর ১১ অক্টোবর তার স্ত্রী রুনা দাস কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। জিডি নম্বর ৫০৯/১৯।

নিখোঁজ পঙ্কজ দাস কালীগঞ্জ শহরের বোর্ডস্কুল পাড়ার একটি ভাড়া বাড়িতে স্ত্রী এবং মেয়ে নিয়ে বসবাস করতেন। পঙ্কজ দাস মাগুরা সদর উপজেলার শ্রীকুন্ডি গ্রামের নির্মলচন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে।

ডায়েরীতে উল্লেখ করেন, গত ৬ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। রাত ১০টা পর্যন্ত বাড়িতে না আসায় তার মোবাইল নম্বরে ফোন করা হয় কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পঙ্কজের স্ত্রী ও একমাত্র মেয়ে কালীগঞ্জের ওই ভাড়া বাড়িতে এখন বসবাস করছেন।

গত তিন বছর হলো তাদের এক আত্মীয়ের মাধ্যমে কালীগঞ্জে আসেন। এরপর থেকে কালীগঞ্জ শহরে ইজিবাইক চালিয়ে উপার্জিত আয়ে চলতো তিন জনের ছোট্ট সংসার। এখন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দির্ঘদিন নিখোঁজ থাকায় মা-মেয়ে মানবেতর জীবন যাবন করছেন। পঙ্কজের মেয়ে পুস্পিতা দাস এবার কালীগঞ্জ সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।

পঙ্কজ নিখোঁজের পর থেকে মা-মেয়ে কালীগঞ্জ থানা পুলিশের কাছে ধর্ণ দিলেও তেমন কোন সহযোগীতা করেনি বলে অভিযোগ।


এ ক্যটাগরির আরো খবর..