বেনাপোলে ৭ বাংলাদেশিকে হস্তান্তর

স্টাফ রিপোর্টার বেনাপোল(যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া সাত যুবককে ট্রাভেল পারমিটে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর ) সন্ধা সাড়ে ৬ টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে  তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন,  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রনি, একই জেলার ঝালকুড়ি সদর থানার আব্দুল লতিফের ছেলে রাফিকুল ইসলাম,বন্দর থানা এলাকার নিতাই চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকার, সাতক্ষীরা জেলার  দেবহাটা থানার মোহাম্মদ আলী গাজীর ছেলে আশরাফুল ইসলাম, একই জেলার কালিগঞ্জ থানার  পিয়ার গাজীর ছেলে বাবুল হোসাইন, দেবহাটা থানার মনসুর আলীর ছেলে আল আমিন,ও  সদর থানার আব্দুল সামাদের ছেলে ফরহাদ হোসেন।
জানা যায়, সংসারে অভাব অনটনের কারনে  ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে এরা ভারতের যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ  তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে ট্রাভেল পারমিটে  এদের দেশে ফেরার ব্যবস্থা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।