আগৈলঝাড়ায় ১৬২ মন্ডপে চলছে শারদীয় দুর্গা পূজার আয়োজন

আগৈলঝাড়ায় ১৬২ মন্ডপে চলছে শারদীয় দুর্গা পূজার আয়োজন

অন্যান্য বছরের মতো এবছরও বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৬২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন এখন শেষ পর্যায়ে। সরকারী হিসেবে মতে, এ বছর উপজেলায় মোট ১শ ৬২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

বাকী ৬টি মন্ডপে পরে বাসন্তি পুজা এবং ৩টি জগদ্ধাত্রী পুজা মন্ডপের তালিকাসহ মোট পুজা মন্ডপের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৭১টি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মোশারফ হোসেন জানিয়েছেন, প্রতি পুজা মন্ডপের জন্য সরকার ৫শ কেজি করে চাল সহায়তা বরাদ্দ প্রদান করেছে। ইতোমধ্যেই ওই বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে তিনি আরও বলেন,

বরাদ্দকৃত চাল মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকুলে ডিও লেটার প্রদান করা হবে। এদিকে প্রতীমা নির্মানের কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। উপজেলার শিহিপাশা গ্রামের পাল পাড়ার বাসিন্দা শিব শংকর পাল, সুদেব পাল, জয়দেব পাল, জয়দেব পালের ছেলে সঞ্জয় পালসহ মৃৎ শিল্পীরা জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবছরও প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতীমা নির্মাণের কাজ শেষ করেছেন। দো-মাটির কাজও শেষ করা হয়েছে। এখন রং তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তুলবেন প্রতীমার সৌন্দর্য।

সাথে চলবে প্যান্ডে ও আলোকসজ্জাসহ দর্শক আকর্ষন করার কাজ। পঞ্জিকা মতে, ২অক্টোবর বুধবার মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেঁজে উঠবে দেবীর আগমণী বার্তা । ৮ অক্টোবর দেবীর বোধন, ৯অক্টোবর বুধবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ।

১০অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা, ১১অক্টোবর শুক্রবার দেবীর মহাঅষ্টমী পুজা, ১২ অক্টোবর শনিবার মহানবমী পূজা এবং ওই দিন রাতে দশমী বিহিত পূজা বিহীত সমাপনান্তে দেবী বিসর্জণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিজয়া দশমী।

সমাপ্ত হবে পাঁচ দিন ব্যাপি শারদীয় দুর্গা পূজা ও বিভিন্ন অনুষ্ঠানের। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।