সীমান্ত অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

সীমান্ত অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
সীমান্তে পৃথক অভিযানে  মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ  চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার   (২৩ ডিসেম্বর ২০২৫) শাহজাদপুর, আন্দুলিয়া বিওপি এবং  বেনাপোল  আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানে  বিদেশী মদ, উইনসেরেক্স সিরাপ, শাড়ি, কম্বল, শাল চাদর এবং কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন ধরণের মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ১৯ হাজার  ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।