× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ইন্টারনেট সেবাদাতা ৩০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ৩০টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নবায়ন না করায় কিছু প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে লাইসেন্স। কিছু ক্ষেত্রে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে লাইসেন্স পাওয়ায় আগেরটি বাতিল হয়েছে।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, আইএসপি (ক্যাটাগরি-সি) লাইসেন্সের শর্তানুযায়ী, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের জন্য আবেদন করতে হয়। এ ক্ষেত্রে যে সব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি, সে সব প্রতিষ্ঠান অবৈধ ও অকার্যকর।

এ ছাড়া যে সব প্রতিষ্ঠান ইতিপূর্বে প্রাপ্ত আইএসপি লাইসেন্স সমর্পণের জন্য আবেদন জানিয়েছে এবং যে সব আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান (ক্যাটাগরি-সি) জোনাল ও নেশনওয়াইড আইএসপি লাইসেন্সপ্রাপ্ত হয়েছে, সে সব প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স (ক্যাটাগরি-সি) অকার্যকর। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সব লাইসেন্সের অধীনে এখন সব কার্যক্রম অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানগুলোকে কমিশনের সকল পাওনা বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে এক মাসের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে বিটিআরসি।


এ ক্যটাগরির আরো খবর..