কালীগঞ্জের কোলা হাইস্কুলে বার্ষিক ক্রিড়ার পুরষ্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী কোলা হাইস্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের আঙিনায় এ পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আাইয়ূব হোসেন মোল্যা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জামাল ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল, পরিচালনা পর্ষদের সদস্য অশ্বিণী বিশ্বাস, মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, লিখন তরফদার, শিক্ষক শ্যামলী পাল, স্বপন বিশ্বাস, সাধন কুমার ঘোষ,সমরেশ বিশ্বাস, কল্যানী বিশ্বাস, জীবন বিশ্বাস, তরুলতা বিশ্বাস, উজ্জল ঘোষ প্রমূখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার পান সিনিয়র শিক্ষক জয়গোপাল রায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।