‘বাবরি যখন নিয়েই নিয়েছে তখন সারা ভারতে বাকি যেসব মন্দির ভেঙ্গে মসজিদ বানানো হয়েছিল সেগুলোও ফেরত নিয়ে পুনঃর্নির্মাণ করা হোক‘ বললেন, ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। ওয়াসিম রিজভির এ কথার পর হিন্দু পরিষদের অনেক সদস্য এই দাবীতে সোচ্চার হন।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল আইন বোর্ডকে ওয়াসিম রিজভি – ‘ শ্রী রাম মন্দির(উত্তরপ্রদেশ), কেশব দেব মন্দির মথুরা (উত্তরপ্রদেশ), কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী (উত্তরপ্রদেশ), অটালা দেব মন্দির (উত্তরপ্রদেশ), রুদ্রা মহালয়া মন্দির বটনা জেলা( গুজরাট), ভদ্রকালী আহমেদাবাদ, (গুজরাট), আদিনাথ মন্দির, পান্ডুয়া (পশ্চিমবঙ্গ ), বিজয়া মন্দির বিদিশা (মধ্যপ্রদেশ), কুতুব মিনার (দিল্লি) ” এই ৯টি মন্দিরের কথা উল্লেখ করে চিঠি দেন।
কোন শাসক কত সালে কোন মন্দির ভেঙ্গে কোন মসজিদ নির্মাণ করেছিলেন তা উল্লেখ করেছেন —
১। মসজিদ কুবতুল ইসলাম, কুতুব মিনার(দিল্লী) – ১২০৬-১২১০ খ্রিষ্টাব্দের মধ্যে ২৭টির ও বেশি জৈন মন্দির ভেঙ্গে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার নির্মান করেন।
২। আদিনাথ মন্দির, পাণ্ডুয়া((পশ্চিম বঙ্গ) – ১৩৭৩ খ্রিষ্টাব্দে সিকান্দার শাহ পশ্চিম বঙ্গের আদিনাথ মন্দির ও পাশের বৌদ্ধ মন্দির ভেঙ্গে সেটাকে মসজিদে রূপান্তরিত করেন যা বর্তমানে আদিনা মসজিদ নামে পরিচিত।
৩। অটালা দেব মন্দির (উত্তরপ্রদেশ)– ১৩৭৭ খ্রিষ্টাব্দে ফিরোজ শাহ তুঘলঘ জৈনপুরে অটালা দেব মন্দির ধ্বংস করে একটি মসজিদ নির্মান করেন। যা বর্তমানে অটালা মসজিদ নামে পরিচিত।
৪। রুদ্রা মহালায়া মন্দির, বটনা(গুজরাট)- ১৪১০ খ্রিষ্টাব্দে গুজরাটের এই মন্দির আলাউদ্দিন খিলজী ধ্বংস করে জামে মসজিদ নির্মান করেন।
৫। শ্রী রাম মন্দির(উত্তরপ্রদেশ)– ইংরেজী ১৫২৮ সালে মুঘল শাসক বাবরের সেনাপতি মীর বাঁকি অখানকার রাম মন্দির সহ আরো কয়েকটি মন্দির ভেঙ্গে যে মসজিদ বানান তা বাবরি মসজিদ নামে পরিচিত।
৬। ভদ্রাকালী মন্দির, আহমেদাবাদ(গুজরাট) – ১৫৫২ খ্রিষ্টাব্দে আহমেদ শাহ ভদ্রকালী মন্দির ও পাশের একটি জৈন মন্দির ধ্বংস করে ঐ স্থানে আহমেদাবাদ জামে মসজিদ নির্মান করেন।
৭। বিজয়া মন্দির, বিদিশা(মধ্যপ্রদেশ) – ১৬৫৮ খ্রিষ্টাব্দে ঔরাঙ্গজেব মধ্য প্রদেশের এই মন্দির লুট করে মন্দিরটি ধ্বংস করে একটি মসজিদ নির্মান করেন যা বর্তমানে বিজামণ্ডল মসজিদ নামে পরিচিত।
৮। কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী(উত্তর প্রদেশ) -১৬৬৯ খ্রিষ্টাব্দে মুঘল শাসক ঔরংগজেব কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করে যে মসজিদ নির্মান করেন তা জ্ঞানব্যাপী মসজিদ নামে পরিচিত।
৯। কেশব দেব মন্দির, মথুরা(উত্তর প্রদেশ) – ১৬৭০ খ্রিষ্টাব্দে ঔরাংগজেব কেশব দেব মন্দির ভেঙ্গে ঐ স্থানে মসজিদ নির্মান করেন।
ওয়াসিম রিজভী চিঠির শেষ কোরাণ উল্লেখ করে বলেন, কোন জায়গা জোড় করে দখল করে সেই জায়গায় মসজিদ বানানো ইসলামে হারাম। রিজভী ল-বোর্ডকে বলেন আপনাদের সংগঠনে কট্টরপন্থি মানসিকতা লোকে ভরা। আর এই কট্টরপন্থি বিচার ধারার জন্য তারা এই চিঠি নিয়ে বিচার করবেন না বলে জানান।





