ঠাকুরগাঁও-গণ ধর্ষনের দায়ে ৪ জনের আমৃত্যু কারাদন্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠকুরগাঁওয়ে এক গৃহবধূকে গণধর্ষনের দায়ে আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, ইউসুফ আলী ও আরিফ হোসেনকে যাবজ্জীবন সশ্রম কাদন্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাস সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তদের বাড়ি সদর উপজেলার  রুহিয়া মাধবপুর ও উত্তর বোয়ালিয়া গ্রামে।

আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মীর্জা মোহাম্মদ আয়ুব আলী এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ জুন দিবাগত রাতে সদর উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের বাড়িতে প্রবেশ করে ওই গ্রামের  আলাউদ্দিনের ছেলে আলমগীর, জমসের আলীর ছেলে ইসমাইল, আমির হোসেনের ছেলে আরিফ হোসেন ও মৃত বারেকের ছেলে ইউসুফ আলী। ওই গৃহবধূর স্বামী ঐ দিন  বাড়িতে না থাকার সুযোগে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে গণধর্ষন করে।

এ ঘটনায় পরদিন বাদী হয়ে ওই গৃহবধু ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করে। ঘটনার পর থেকে আরিফ হোসেন পলাতক রয়েছে। দীর্ঘদিন সাক্ষ্য গ্রহন শেষে ঘটনা প্রমানিত হওয়ায় এই রায় দেন আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।