× Banner
সর্বশেষ
সংগ্রাম, রাজনীতি ও জীবনের শেষ প্রান্তে মির্জা ফখরুলের জীবনের নতুন অধ্যায় বিশ্ব জৈব জ্বালানি দিবস আজ: জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বাড়ছে গুরুত্ব ৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ রিয়াদে নিহতদের দেশে ফেরানোসহ প্রাপ্য ক্ষতিপূরনে সহায়তার আশ্বাস ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ ১০ আগস্ট (২৪ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার দীর্ঘ ৩৫ বছর পর গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন 

ACP
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২৬
পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন 

পাইকগাছার লতার ৭৮ নং বিজিজিএইচএইচ কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক (পুরুষ) সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ২১ জুন রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দুইজন পুরুষ অভিভাবক সদস্য পদের নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ১৭০ জন ভোটারের মধ্যে ১৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ার প্রতীকে ১০৮ ভোট পেয়ে দীনেশ গাইন ও দোয়াতকলম প্রতীকে ৯২ ভোট পেয়ে পবিত্র সরকার নির্বাচিত হন।
পরাজিত দুজনের মধ্যে উত্তম রায় ফুটবল প্রতীকে ৪২ এবং শেখর গোলদার বই প্রতীকে ৪০ ভোট পান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, রিটার্নিং কর্মকর্তা ছিলেন সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম ও কোহিনূর ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজিরা আক্তার, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, খলিলুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, পুলিশের এএসআই সোহরাব হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি লক্ষীরাণী গোলদার, বিএনপি নেতা ইব্রাহিম গাজী, ইউপি সদস্য পুলকেশ রায় ও সাংবাদিক কৃষ্ণ রায়।


এ ক্যটাগরির আরো খবর..