× Banner
সর্বশেষ
সংগ্রাম, রাজনীতি ও জীবনের শেষ প্রান্তে মির্জা ফখরুলের জীবনের নতুন অধ্যায় বিশ্ব জৈব জ্বালানি দিবস আজ: জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বাড়ছে গুরুত্ব ৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ রিয়াদে নিহতদের দেশে ফেরানোসহ প্রাপ্য ক্ষতিপূরনে সহায়তার আশ্বাস ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ ১০ আগস্ট (২৪ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার দীর্ঘ ৩৫ বছর পর গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

admin
হালনাগাদ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
সোফা কারখানায় ভয়াবহ আগুন
সোফা কারখানায় ভয়াবহ আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

রোববার দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানার আওতাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকর্মীরা পরে কারখানাটিতে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের পরও ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছিল।

প্রচণ্ড আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়েছে। পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। আরও তিনজন নাটোরের বাসিন্দা। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের পরিচয় শনাক্ত এবং পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এর আগে রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক শোকবার্তায় সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনার কারণ এবং অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে মোট কতজন কর্মরত ছিলেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্ত ও উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..