ডাসারে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডাসারে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ডাসারে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাদারীপুরের ডাসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে ডাসার উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদা,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, উপজেলা আনসার কর্মকর্তা মো. হাসিবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, উপন্যাস,কবিতা, সংগীত ও সৃজনশীল অঙ্গনে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও কর্ম আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।