× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

ACP
হালনাগাদ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিধবাকে উচ্ছেদে মারপিট
বিধবাকে উচ্ছেদে মারপিট

নওগাঁর মান্দায় বসতভিটা থেকে এক বিধবাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের জের ধরে আবারো মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও রোপণকৃত কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।
​রবিবার (৯ আগস্ট) উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত বিধবা রোকসানা বেগমকে (৪০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত মোতাহার হোসেনের স্ত্রী।
অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে সবুজ হোসেন (৩৫)।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর থেকে দুই সন্তানকে নিয়ে স্বামীর পৈতৃক বসতভিটাতে বসবাস করে আসছেন রোকসানা বেগম। তবে ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে তার স্বামীর ভাই ও ভাতিজারা বিভিন্নভাবে অত্যাচার, মারধর এবং জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
ইতোমধ্যে তারা স্বামীর রেখে যাওয়া সম্পত্তির একটি অংশ দখলও করে নিয়েছেন। প্রতিকার চেয়ে ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাননি। প্রতিনিয়ত তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে


এ ক্যটাগরির আরো খবর..