ঝিনাইদহে রান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পক্ষ দুস্থ ও শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের আখ সেন্টারে দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৩০.১২.২০১৭ ইং শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে এ কম্বল বিতরণ করা হয়। রান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সুজন, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের সভাপতি মফিজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফ আহম্মেদ জনি, সাধারণ সম্পাদক পার্থ ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান অকমুল। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে রান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সদর উপজেলার ১ হাজার দুস্থ:অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।